স্মার্ট টিভি আনছে ওয়ালমার্ট ও কমকাস্ট

৪ নভেম্বর, ২০২০ ০৯:৫২  
ওয়ালমার্ট ইনকর্পোরেশন ও কমকাস্ট কর্পোরেশন যৌথভাবে স্মার্ট টিভি তৈরি ও সরবরাহ করবে। এই লক্ষে উভয় কোম্পানি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর রয়টার্স। কোম্পানি দুটির মধ্যে আলোচিত শর্তের মধ্যে রয়েছে, কমকাস্ট সফটওয়্যারে পরিচালিত টিভি সেটের প্রচারণা চালাবে ওয়ালমার্ট। প্রতি সেটের বিক্রির বিপরীতে কমকাস্টের কাছ থেকে একটি লভ্যাংশ পাবে ওয়ালমার্ট। স্ট্রিমিং বাজারে নেটফ্লিক্স ও অ্যাপলের অ্যাপল টিভি প্লাসের সাথে প্রতিযোগিতা করছে কমকাস্ট। স্মার্ট টিভির মাধ্যমে তারা তাদের নতুন স্ট্রিমিং সেবা পিককের প্রচারণাও চালাতে পারবে জানিয়েছে দ্য জার্নাল। এ বিষয়ে কমকাস্টের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি